WhatsApp-এ গ্রাহকের সাথে কথা বলুন নিজের ব্যবসার নামে। পুরো টিমের জন্য একটি ইনবক্স, দিনরাত স্বয়ংক্রিয় উত্তর, আর প্রতিটি বার্তার হিসাব।
আমরা নিজেরাই প্রথম ব্যবহারকারী। THB-র প্রতিটি ভেঞ্চার এই প্ল্যাটফর্ম থেকেই গ্রাহকের সাথে যোগাযোগ করে — তাই কী কাজ করে আর কী করে না, সেটা বইয়ে পড়ে বলছি না।
ভিসা, অনুবাদ, সোলার থেকে বিদেশে চাকরি — নয়টি ভেঞ্চারের গ্রাহক যোগাযোগ একটি নম্বর থেকেই চলে।
যে ভেঞ্চারগুলো এই নম্বরে চলে
প্ল্যাটফর্ম থেকে সরাসরি নেওয়া সংখ্যা, হাতে লেখা নয়
গ্রাহক যোগাযোগের পুরো কাজটাই এক জায়গায়
Meta ট্রেড লাইসেন্স ও ঠিকানা যাচাই করে প্রতিষ্ঠানের নাম অনুমোদন করে। গ্রাহক নম্বর সেভ না করেও আপনাকে চিনবেন।
একজনের ফোনে আটকে থাকবে না। কে কোন গ্রাহক দেখছেন, কী উত্তর গেছে — সব একসাথে।
রাত দুটোয় কেউ লিখলেও উত্তর যায়। কোন সেবার কথা জিজ্ঞেস করলেন, নিজে থেকেই রেকর্ড হয়।
হাজার গ্রাহককে একসাথে, প্রত্যেকের নাম ধরে। সম্মতি ব্যবস্থাপনা ও দৈনিক সীমা নিজে থেকেই মানা হয়।
Meta প্রাপকের দেশ অনুযায়ী চার্জ করে। পাঠানোর আগেই দেশভিত্তিক খরচ দেখানো হয়, বিলের পরে নয়।
ভেরিফিকেশন, নম্বর নিবন্ধন, নাম অনুমোদন, টেমপ্লেট জমা — যেখানে বেশিরভাগ ব্যবসা আটকে যায়।
তিনটির একটিও না থাকলে প্রক্রিয়া শুরু করা যায় না — তাই আগেই জানিয়ে রাখছি
Meta প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে। ব্যক্তিগত নামে হয় না।
যে নম্বরে বর্তমানে WhatsApp চলছে না, অথবা যেটি ছেড়ে দেওয়া যাবে।
Meta সরাসরি বার্তার খরচ নেয়। কার্ড না থাকলে আমাদের সাথে কথা বলুন।